ইনস্টাগ্রামে আসছে ‘ফ্লিপসাইড’ ফিচার

১ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫৬  

ইনস্টাগ্রামে ‘ফ্লিপসাইড’ নামের নতুন ফিচার যুক্ত করবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি সেকেন্ডারি বা বিকল্প ফটো গ্রিড তৈরি করতে পারবে যা শুধুমাত্র নির্বাচিত বন্ধুরা দেখতে পারে। এই ফিচারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল খোলা যাবে। ফলে ফলোয়ার ও বন্ধুদের একটি নির্বাচিত গ্রুপের সঙ্গে ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করার সুযোগ দেবে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও ব্যক্তিকৃত বলে মনে হবে। খবর গ্যাজেটস ৩৬০।

গত সোমবার থ্রেড প্ল্যাটফর্মের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ফিচারটি বর্তমানে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি প্ল্যাটফর্মে যুক্ত করা হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নয় কোম্পানিটি।

এছাড়া থ্রেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন বিশিষ্ট পরামর্শদাতা ফ্লিপসাইড টুলটি দেখানোর জন্য একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যায়, এই ফিচার ইনস্টাগ্রাম একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। এমনকি ফ্লিপসাইড প্রোফাইলের জন্য আলাদা ছবি, পরিচিত ও প্রোফাইল নামও ব্যবহার করতে দেবে এই ফিচার।

তরুণদের মধ্যে জনপ্রিয় শব্দ ‘ফিনটাস’ থেকে অনুপ্রাণিত করে এই ফিচার তৈরি করা হয়েছে। একটি পাবলিক অ্যাকাউন্ট ছাড়াও আরেকটি বিকল্প ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করলে সেগুলোকে ফিনটাস বলে।

ডিবিটেক/বিএমটি