ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করবেন যেভাবে

১৫ মার্চ, ২০২২ ২১:১০  
ইনস্টাগ্রামের যে কোনো প্রোফাইলেই স্টোরি দেওয়া সম্ভব। যে কেউ সেই স্টোরি দেখতে পারেন। তাই ফিচারটি বেশ জনপ্রিয়। কিন্তু প্রাইভেসি সেটিংস অদল বদল করলে নির্দিষ্ট ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছাড়া আর কেউ ওই স্টোরি দেখতে পারেন না। তাই প্রয়োজনে ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করে রাখতে পারেন। খুব সহজেই এই কাজটি করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করার উপায়- # প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন। # এরপর ইওর স্টোরি (Your Story) সেকশনে ক্লিক করুন। # সেখানে সেটিংস বাটনে ক্লিক করলে সেভ অথবা সেভ ফটো/ ভিডিও অপশন দেখতে পাবেন। # সেখানে ক্লিক করলে নির্দিষ্ট ভিডিও বা স্টোরি সেভ করা সম্ভব। তবে অন্য কোনো ব্যবহারকারীর স্টোরি ডাউনলোড করতে পারবেন না। অবশ্য স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারেন। কিংবা থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অন্য ব্যবহারকারীর ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করতে পারেন। এরজন্য Toolzu নামে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে # প্রথমে Toolzu's Instagram Story downloader ওয়েবসাইটটি যে কোনও ওয়েব ব্রাউজারে ওপেন করুন। #যে ব্যবহারকারীর স্টোরি ডাউনলোড করবেন তার ইউজার নেম লিখুন। অর্থাৎ @User Name এই ফর্মাট ব্যবহার করুন। #যে স্টোরি ডাউনলোড করবেন তার উপর ক্লিক করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন।