ইউটিউবে ১০ মিনিটের ‘সংসার’

৪ জুলাই, ২০২০ ১১:৫৪  
মা-শাশুড়িকে সঙ্গে নিয়ে শিহাবের সংসার। শহরের আটপৌরে জীবন। ছোট বাসায় সন্তানসহ বেশ ভালোই আছে তারা। কিন্তু সমস্যা বাধে শাশুড়িকে নিয়ে। তাকে একদমই সহ্য হয় না বউয়ের। এমনই গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংসার’। ফুটিয়ে তোলা হয়েছে সংসারের ভুল ভাঙার বার্তা। সামাজে বিদ্যমান এই সঙ্কটকে সম্ভাবনায় রূপান্তরের এই গল্পটি পরিচালনা করেছেন জাকির হোসেন সিমান্ত। শনিবার (৪ জুলাই) থেকে স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশিত হয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে। সূত্রমতে, গত ১১ জুন ঢাকায় ‘সংসার’র শুটিং হয়েছে। আহমেদ জামান শিমুলের চিত্রনাট্যে এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন মজুমদার, লিংকন, রেবেকা ও শিউলী। ক্যামেরায় ছিলেন ফরহাদ হোসেন। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী। https://youtu.be/4tB0-o-Nv2I?t=604