ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে এইচডিআর সুবিধা

৯ ডিসেম্বর, ২০২০ ০১:৩৯  
সরাসরি ভিডিওর মান উন্নত করতে ইউটিউব ব্রডকাস্ট লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে হাই ডায়নামিক রেঞ্জ বা এইচডিআর সুবিধা চালু করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। যাদের ডিভাইস এইচডিআর ফুটেজ ধারণ করতে পারেন তারা এখনই থেকেই এই সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে ইউটিউবার ও পিসি ব্যবহারকারীদের হতাশ করছে ইউটিউব। এমনকি কাগজে কলমে এটি স্টান্ডার্ড থাকলেও অনেকের ক্ষেত্রেই এইচডিআর ভিডিও তৈরি করা কষ্টের বটে। মূলত টুইচ কিংবা সনি ও মাইক্রোসফটের বিদ্যমান ও পরবর্তী প্রজন্মের কনসোলকে টেক্কা দিতে এই উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। ডিবিটেক/বিএমটি