আসছে স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সর

১০ জানুয়ারি, ২০২১ ০১:৫৯  
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং চলতি বছরে অসংখ্য নতুন আইএসওসেল ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করবে। এর মধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি শিগগিরই উন্মুক্ত হবে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা। যদিও আমরা এখন ৬০০ মেগাপিক্সেল সেন্সর থেকে অনেক দূরে আছি, তবে স্যামসাং মনে করে তারা এই বছরের প্রথমদিকে ২০০ মেগাপিক্সেলে উন্নীত হওয়ার জন্য প্রস্তুত। যদিও, এই খবরের বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ফলে বাস্তবের এই সেন্সর দেখতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে গত বছরের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে স্যামসাং ২৫০ মেগাপিক্সেলের সেন্সর তৈরির কাজ করছে বলে জানা যায়, যা বর্তমানের ১০৮ মেগাপিক্সেল সেন্সরের থেকে বড়। ফলে সেই সেন্সরের নিচে প্রযুক্তিবিশ্ব স্যামসাংয়ের আরেকটি সেন্সর পেতে যাচ্ছে। ডিবিটেক/বিএমটি