আরও ২৫০ জন পেলেন আকাশ উৎসব পুরস্কার

২১ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩  
নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণের দুইটি এয়ার টিকেট, টেলিভিশনসহ বিভিন্ন ধরণের আরও ২৫০টি পুরস্কার জিতে নিয়েছেন গ্রাহকরা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে ষষ্ঠ বিজয়ীরা হলেন- সিলেটের নাজমুল হুদা তালুকদার, চট্টগ্রামের মো: ত্বোহা আল নেওয়াজ, কুমিল্লার মো: জাহিদ শরিফ, রাজশাহীর আসাদুজ্জামান, নওগাঁর মো: মেহেদী মাসুদ ও যশোর থেকে মো: নাজমুল হোসেন। তাঁরা যথাক্রমে ঢাকা-কলকাতা-ঢাকা কাপল এয়ার টিকেট, স্যামসাং ৫৫ ইঞ্চি টিভি, স্যামসাং ৪৩ ইঞ্চি টিভি, ওয়ালটন ৪৩ ইঞ্চি টিভি, স্যামসাং ৩২ ইঞ্চি টিভি এবং ওয়ালটন ৩২ ইঞ্চি টিভি পেয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন টাচ পয়েন্টের মাধ্যমে ১১৪ জন গ্রাহককে আকাশের ডিজিটাল সেট টপ বক্স এবং ১৩০ জন গ্রাহককে এক মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ জেলাগুলোর নির্ধারিত টাচ পয়েন্টে তাদের কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। এর আগে গত ১৪ নভেম্বর প্রথম সপ্তাহের বিজয়ীদের কাছে পুরস্কার দেয়া হয়েছে।