আজ মোদির সোশ্যাল অ্যাকাউন্টে ৭ নারী

৮ মার্চ, ২০২০ ১২:১২  
দিল্লি হামলার সময় ‘৬৯ ঘণ্টা’ নীরব থাকার পর টুইট করলেন সাম্প্রদায়িক দাঙ্গায় বারবার বিতর্কিত ভূমিকা রেখে সমালোচনার মুখে পড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৮ মার্চ) সকালে টুইট করে জানিয়েছে, তার অ্যাকাউন্টগুলো লগআউট করছেন এবং নারীদের ‘সম্মান’ দেখাতে একদিনের জন্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাতজনকে দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন কদিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন আউট করলাম।’ https://twitter.com/narendramodi/status/1236524595081097216 এই অ্যাকাউন্টগুলো থেকে সারাদিন ওই সাত নারী নিজেদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন জানিয়ে মোদি বলেন, ‘নারী দিবসে তারা তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে।’ মোদি আরো বলেন, ‘দেশের সব অংশেই অসামান্য সব নারী অর্জনকারী রয়েছেন ভারতে। এই নারীরা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। তাদের লড়াই লক্ষ লক্ষ মানুষকে উদ্দীপিত করছে। আসুন আমরা সেই সব নারীর সাফল্য উদ্‌যাপন করি এবং তাদের থেকে শিখি।’