আজ বিটিআরসির জন্য ঐতিহাসিক দিন : চেয়ারম্যান

১৮ মে, ২০২১ ১৯:৩০  
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ‘আজ বিটিআরসির জন্য ঐতিহাসিক দিন। আজ বিটিআরসি উইসিস ২০২১ উইনার্স অ্যাওয়ার্ড পেয়েছে। আজকে আমাদের আনন্দের দিন এবং অসাধারণ অর্জনের দিন।’ এই অর্জনের জন্য তিনি প্রকল্পের সাথে যুক্ত এসএস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিমসহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ, মোবাইল অপারেটররা এবং সিনেসিস আইটিসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিটিআরসি প্রধান বলেন,সিবিভিএমিপি বিশ্বে একটি স্বীকৃত প্রকল্প। এটি বাংলাদেশের জন্য বিরল সম্মননা বয়ে এনেছে। আমি এই সম্মানের কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের সাথে ভাগ করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিটিআরসি অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে, যার সুফল গ্রাহকরা শিগগিরই পাবে বলেও জানান তিনি। বিটিআরসি আজ প্রথম বারের মতো‘উইসিস’সম্মাননা পেলেও তিনি আইসিটি বিভাগের সচিব থাকার সময় থেকে প্রায় নিয়মিতভাবে বাংলাদেশ এই সম্মাননা লাভ করছে বলেও এক্ষেত্রে নিজের সুখানুভূতির কথা প্রকাশ করেন শ্যাম সুন্দর সিকদার। পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব থাকার সময়ে বিটিআরসি আরো একটি আন্তর্জাতিক সম্মাননা অ্যাসোসিও পুরস্কারও জিতেছে বলেও উল্লেখ করেন তিনি। সম্মাননা প্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান। সংবাদ সম্মেলনের শুরুতে বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস এন্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম বা সিবিভিএমপি সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৈাশলী মোঃ মহিউদ্দিন আহমেদ,বিটিআরসির লীগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, মহাপরিচালক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, মহাপরিচালক (লীগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামানসহ বিটিআরসি উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।