আগামী মাসে চালু হবে গুগল স্টাডিয়া

১৫ অক্টোবর, ২০১৯ ২১:০৩  
আগামী ১৯ নভেম্বর চালু হচ্ছে গুগলের স্টাডিয়া গেমিং স্ট্রিমিং সেবা। কোম্পানির হার্ডওয়্যার ইভেন্টে এই ঘোষণা দিয়েছেন রিক অস্টারলোহ। খবর এনগ্যাজেট। আরেকটি ব্লগ পোস্টে জানানো হয়, ঐদিন স্থানীয় সময় দুপুর ১২টায় (ইএসটি) সার্ভার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানী, ইটালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডে সেবাটি চালু করা হবে। উদ্বোধনের পরই আগ্রহীরা ১২৯ দশমিক ৯৯ ডলারে স্টাডিয়ার ফাউন্ডার্স সংস্করণ কিনতে পারবেন, যেটি গত জুন থেকেই প্রি-অর্ডার করতে পারছেন আগ্রহীরা। প্রি-অর্ডারে আরও রয়েছে ক্রোমকাস্ট আল্ট্রা, লিমিটেড-এডিশন নাইট ব্লু কন্ট্রোলার এবং দুই তিন মাসের স্টাডিয়া প্রো সাবস্ক্রিপশন। তিন মাস পর সেবাটির জন্য প্রতি মাসে ৯ দশমিক ৯৯ ডলার খরচ পড়বে। পরের বছর স্টাডিয়াভিত্তিক সাবস্ক্রিপশন চালু করবে। ডিবিটেক/বিএমটি