আগামী বছরেই আসতে পারে ওয়াইফাই ৭ ডিভাইস

২৩ জানুয়ারি, ২০২২ ২৩:০৮  
বেশ আগে থেকে ভবিষ্যতের ওয়াইফাই ৭ স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে মিডিয়াটেক। এমনকি প্রযুক্তি অংশীদার এবং প্রধান গ্রাহকদের সামনে নতুন এই প্রযুক্তি প্রদর্শন করেছে সেমিকন্ডাক্টর কোম্পানিটি। ওয়াইফাই ৭ বিদ্যমান ওয়াইফাই ৬ এর পরবর্তী সংস্করণ এবং ২.৪ গুন অধিক গতিসম্পন্ন। নতুন ওয়াইফাই স্ট্যান্ডার্ড ৩২০ মেগাহার্জ চ্যানেলের সর্বোচ্চ ব্যবহার, ফোরকে কিউএম এবং মাল্টি ইউজার রিসোর্স ইউনিট (এমআরইউ) ব্যবহার করবে এবং বিদ্যমান ২.৪ গিগাহার্জ, ৫ গিগাহার্জ এবং ৬ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতেও কাজ করবে। মিডিয়াটেক জানিয়েছে, ওয়াইফাই ৭ সমর্থিত প্রথম ডিভাইস ২০২৩ সালে বাজারে আসতে পারে। সেটি নমুনা স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে তৈরি হবে। তবে আইইইই’র সনদপ্রাপ্ত ডিভাইস বাজারে আসতে ২০২৪ সাল লেগে যেতে পারে। ডিবিটেক/বিএমটি