আউস মৌসুমে অ্যাপে চাল কিনবে সরকার

৭ মে, ২০২০ ১৪:৪২  
আগামী আউস মৌসুম থেকে ১৮টি উপজেলায় অ্যাপের মাধ্যমে মিলারদের কাছ থেকে পরীক্ষামূলকভাবে চাল সংগ্রহ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যেই খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের পাইলটিং কার্যক্রমটি বর্তমান মৌসুমের পরিবর্তে আগামী মৌসুমে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য খাদ্য অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি “সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে ইরি/বোরো সংগ্রহ মৌসুমে ১৮ উপজেলায় ‘চাল সংগ্রহ ব্যবস্থাপনার সার্ভিস’ নামে ডিজিটাল অ্যাপের মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার বিষয়টি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে” বলে উল্লেখ করা হয়েছে চিঠিটিতে। সাধারণত জুলাই-থেকে সেপ্টেম্বরে আউস ধান কাটা হয়ে থাকে। সরকারি মজুত গড়ে তুলতে চলতি বোরো মৌসুমে ২২টি উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার।