আইসিটি বিভাগে ডিজিটাল ট্রেনিং বাস হস্তান্তর

৬ জানুয়ারি, ২০২০ ১৮:০৩  
ভ্রাম্যমাণ দু’টি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে গত তিন বছরে দেশের প্রত্যন্ত অঞ্চলের মোট ২১ হাজার ২৩৮ জন নারী শিক্ষার্থীকে বিনামূল্যে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের সহযোগিতায় মোট ১২,২৬টি সেশনে এই প্রশিক্ষণ দেয় হয়। এ কাজে আইসিটি বিভাগের সঙ্গী ছিলো টেলিকম কোম্পানি হুয়াওয়ে। হুওয়াওয়ে জানিয়েছে, ‘পদ্মা’ ও ‘রূপসা’ ডিজিটাল ট্রেনিং বাস থেকে গত সপ্তাহে তথ্য-প্রযুক্তি বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ কোর্যক্রম শেষ হয়েছে।  প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি তথ্য ও যোগাযাগ প্রযুক্তি বিভাগের কাছে ডিজিটাল ট্রেনিং বাস দু’টি হস্তান্তর করেছে হুয়াওয়ে। গত ১লা জানুয়ারি (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ও যোগাযাগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের পরিচালক মো. আখতার মামুনের কাছে বাস দু’টি হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ঝাং কিডি।