আইসাকা ঢাকা চ্যাপ্টারের সিপিই সেশন অনুষ্ঠিত
রাজধানী ঢাকার নিকেতনে অনুষ্ঠিত হয়েছে আইসাকা ঢাকা চ্যাপ্টারের পেশাদারী দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের (সিপিই) সেশন। আইসাকা ঢাকা চ্যাপ্টার অফিসে শনিবার বিকেলে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী সেশনে প্রধান বক্তা ছিলেন আইসাকা ওয়াশিংটন চ্যাপ্টারের সাবেক সভাপতি সারাহ আহমেদ আবেদীন। সেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনোভেটিভ মাইন্ডস কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রহমান।
সেশনে নেতৃত্ব উন্নয়নে নেতাদের দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন সারাহ আবেদিন। এছাড়াও বাংলাদেশে আইটি নীরিক্ষায় অটোমেটেড টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে সেগুলো কিভাবে ব্যবহার করা যায় তা দেখিয়েছেন মামুনুর রহমান।
আইসাকা ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন বছরে প্রতি মাসেই একটি করে সেশন করার পরিকল্পনা তুলে ধরেন মেম্বারশিপ ডিরেক্ট জিএম ফারুক আহমেদ।
সেশনটিতে ২০ জনের মতো সদস্য উপস্থিত ছিলেন।







