অ্যাপলকে ৩০০ মিলিয়ন ডলার জরিমানা

১৫ আগষ্ট, ২০২১ ১৫:০৬  
নির্দিষ্ট ওয়্যারলেস প্যাটেন্ট ব্যবহারের করার দায়ে ৩০০ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে হবে অ্যাপলকে। টেক্সাসের আদালত অ্যাপলকে এই জরিমানা করেছে। খবর এনগ্যাজেট। ব্লুমবার্গ ও দ্য রেজিস্টার জানিয়েছে, আইফোন এবং আইপ্যাডের মতো ডিভাইসে এলটিই সেলুলার সার্ভিস সম্পর্কিত প্যাটেন্ট লাইসেন্স ছাড়াই ব্যবহার করার দায়ে অ্যাপলকে এই জরিমানা করা হয়েছে। এর আগেও আরেকজন বিচারক গত বছর ৫০৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই সময়ে এই জরিমানাটি স্টান্ডার্ডভিত্তিক প্যাটেন্টের জন্য যুক্তিযুক্ত ছিলো না বলে বিবেচনা করে নতুন এই জরিমানা করা হয়েছে। যুক্তরাজ্যেও অ্যাপলের বিরুদ্ধে মামলা লড়ছে অপটিস, যেখানে তারা বিশ্বব্যাপী রয়্যালিটি রেট সর্বোচ্চ সাত বিলিয়ন ডলার নির্ধারণের আশা করছে। অপটিসের প্যাটেন্ট মূলত এলজি, প্যানাসনিক ও স্যামসাংয়ের মতো অন্যান্য কোম্পানি থেকে আসে। অ্যাপল অবশ্য এখনও মামলাটি লড়ে যেতে চায়। প্রযুক্তি জায়ান্টটির অভিযোগ, কেনা প্যাটেন্ট ব্যবহারের বিরুদ্ধে মামলা করে কোম্পানিটি টিকে আছে। প্যাটেন্টের জন্য অযোক্তিক পেমেন্ট গ্রহণে অপটিসের এই কার্যক্রমকে বন্ধ করতে চায় অ্যাপল। এই জরিমানা অ্যাপলের একদিনে লাভের পরিমান হলেও অ্যাপল বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে। তবে এই লড়াইয়ে জিতলে অপটিসকে নিয়মিতভাবে পেমেন্ট করতে হবে, যা অ্যাপলের খরচ বাড়াবে ও হার্ডওয়্যারের দাম বেড়ে যাবে। ডিবিটেক/বিএমটি