অনলাইন গেমের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব
ইউটিউব অভ্যন্তরীণভাবে অনলাইন গেম খেলার জন্য একটি পণ্য পরীক্ষা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার ইউটিউবের মূল কোম্পানি গুগলের কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
কোম্পানিটি তার কর্মীদের 'প্লেয়েবলস' নামে নতুন ইউটিউব পণ্যের পরীক্ষা শুরু করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার জন্য যেসব গেম উন্মুক্ত হয়েছে সেগুলোকে আর্কেড গেম স্ট্যাক বাউন্সের মতো নামকরণ করা হয়েছে।
গেমগুলো ইউটিউবের ওয়েবসাইট বা গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস মোবাইল সিস্টেম চালিত ডিভাইসগুলোর মাধ্যমে খেলা যাবে।
ইউটিউবের একজন মুখপাত্র বলেছেন যে, গেমিং নিয়ে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিচ্ছে ইউটিউব। নতুন ফিচার পরীক্ষা-নিরীক্ষা চলছে, তাই এগুলো নিয়ে এখনই ঘোষণা করার মতো কিছু নেই বলে তিনি জানান।
ডিবিটেক/বিএমটি





