১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
ঢাকা: আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী […] The post ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা first appeared on Sarabangl

ঢাকা: আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এতে সভাপতিত্ব করেন।
সভায় ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা এবং রংপুর জেলা ও মহানগরীর জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র ও শ্রমিক কল্যাণের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন বলে সভায় জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ এবং মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
সভায় জামায়াতের নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের-সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
The post ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





