র্যাব বিলুপ্ত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে উপস্থাপনের সুপারিশ
ঢাকা: নতুন বা পুনর্গঠিত বাহিনীর সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক শেষে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে […] The post র্যাব বিলুপ্ত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে উপস্থ

ঢাকা: নতুন বা পুনর্গঠিত বাহিনীর সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক শেষে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
তারা বলেন, অতীতের নানা অভিজ্ঞতা পর্যালোচনা করে দেখা যায় যে অতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে।
তবে কমিটির সদস্যরা মতপ্রকাশ করেন যে, কেবল কোনো বাহিনীর অপব্যবহারের কারণেই আস্ত একটি বাহিনীকে বিলুপ্ত করা সঠিক সমাধান হতে পারে না, বরং ওই বাহিনীর দক্ষ জনবল, বিদ্যমান অবকাঠামো ও সরঞ্জামকে দেশের স্বার্থে যথাযথভাবে কাজে লাগানোই যুক্তিযুক্ত।
সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রশংসনীয়। বৈঠকে বিলে প্রয়োজনীয় সংশোধন এনে জাতীয় সংসদে উপস্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ-সহ কমিটির অন্যান্য সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post র্যাব বিলুপ্ত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে উপস্থাপনের সুপারিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





