প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

ঢাকা: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং আগামী ৪ অক্টোবর তাদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়ন করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে নাটোর-১ আসনের সংসদ […] The post প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর first appeared on Sarabangla | Breaking News | Sport

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং আগামী ৪ অক্টোবর তাদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়ন করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদকে এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর পক্ষে সংসদে বক্তব্য উপস্থাপন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষকদের যোগদানের বিষয়টি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের দায়িত্ব গ্রহণ করবেন। সহকারী শিক্ষকদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ সংক্রান্ত জটিলতার তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন মামলা নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের এই শূন্য পদগুলো দ্রুত পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।

The post প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.