স্যামসাং স্মার্টফোন ডিভিশনে নতুন সিইও

২১ জানুয়ারি, ২০২০ ০৫:১৫  
স্যামসাং ইলেকট্রোনিক্স রোহ টে-মুনকে তাদের স্মার্টফোন ডিভিশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমান সিইও ডিজে কোহ এর স্থলাভিষিক্ত হবে। আর ডিজে কোহ স্যামসাংয়ের আইটি এবং মোবাইল ও যোগাযোগ বিভাগের প্রধানের দায়িত্ব পালন অব্যহত রাখবেন। খবর এনগ্যাজেট। গত এক যুগে রোহ স্যামসাংয়ের তৃতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে কোহ ২০১৫ সালে নিযুক্ত হন যখন প্রায় ৬ বছর চাকরির পর জেকে সিন অব্যহতি নেন। ১৯৯৭ সালে স্যামসাংয়ের বোর্ডে আসেন রোহ। তিনি গ্যালাক্সি ডিভাইস লাইনআপ তৈরিতে এবং ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন ক্ষেত্রে ভূমিকা রাখেন। তিনি দায়িত্ব নেয়ার পর মানের দিক থেকে স্যামসাংয়ের ভাবমূর্তি উন্নয়নে কাজ করেন। তার কারণেই বন্ধ করে দেয়া হয় গ্যালাক্সি নোট ৭, যাতে কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছিলো। এছাড়া ডিসপ্লে ইস্যুতে গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার ক্ষেত্রে দেরি করার পিছনেও তিনি ছিলেন। ডিবিটেক/বিএমটি