ঢাকায় চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা

পিএমওএস চিকিৎসায় সমন্বিত পদ্ধতির কর্মশালা

  • পিএমওএসের হরমোন, বিপাক ও প্রজননগত দিক নিয়ে আলোচনা
  • রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি উপস্থাপন
  • অংশ নেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা

পিএমওএস চিকিৎসায় সমন্বিত পদ্ধতির কর্মশালা
৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৬  

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিএমওএস) একটি জটিল হরমোন, বিপাক ও প্রজননজনিত সমস্যা। এ রোগের চিকিৎসায় সমন্বিত ও আধুনিক পদ্ধতি নিয়ে রাজধানী ঢাকায় দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) পিএমওএস টাস্কফোর্সের উদ্যোগে বিশ্ব পিএমওএস সচেতনতা মাস উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

রাজধানীর হোটেল হলিডে ইন-এ ‘পিএমওএস: এ কমপ্রিহেনসিভ অ্যাপ্রোচ টু এ কমপ্লেক্স এন্ডোক্রাইন, মেটাবলিক অ্যান্ড রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে এন্ডোক্রাইনোলজিস্ট, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, প্রজনন বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিআরডিএম ও প্রধান পৃষ্ঠপোষক, বিইএসের পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান।

দিনব্যাপী কর্মশালায় মোট পাঁচটি বিশেষ বৈজ্ঞানিক সেশনে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন এবং বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সেশনে পিএমওএসের বিভিন্ন দিক, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিইএসের সভাপতি ও বারডেমের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আখতার, বিএমইউর সহকারী অধ্যাপক ও বিইএসের পিএমওএস টাস্কফোর্সের কো-অর্ডিনেটর ডা. মারুফা মোস্তারী, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিইএসের কোষাধ্যক্ষ ডা. মর্জিনা শরিফুজ্জামান, বিএমইউর সহযোগী অধ্যাপক ও বিইএসের সভাপতি-মনোনীত ডা. শাহজাদা সেলিম এবং ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিইএসের সাধারণ সম্পাদক ডা. এম জাইউদ্দীন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক মো. ফিরোজ আমীন, অধ্যাপক সুলতানা মারুফা শাকিন, অধ্যাপক মো. আজিজুল হক, ডা. এস এম মহিউদ্দিন, ডা. নাজমুল কবীর কুরেশী, ডা. আহমেদ সালাম মীর, অধ্যাপক রেজাউল করিম কাজাল, ডা. ফৌজিয়া আনোয়ার, অধ্যাপক মুহাম্মদ হাফিজুর রহমান এবং ডা. নাজমা আক্তার।

৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা কর্মশালায় বিভিন্ন কেস প্রেজেন্টেশন, ইন্টারঅ্যাকটিভ কুইজ এবং সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আরজুমুন নেছা ও ডা. আহমেদ ইকবাল বিন রওনক। সমাপনী বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ হাফিজুর রহমান।
//ডিবিটেক/বিএনও/এসএমই/এমআইএস//