প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহারের ইঙ্গিত, বাড়ল বিদ্যুতের দাম
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম।
, ৩ জুন, বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে বিদ্যুৎমন্ত্রী প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
এর আগে একই দিনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্যহার ১ জুন থেকে কার্যকর হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৩২ পয়সা হয়েছে। ০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে ৬ টাকা ১৮ পয়সা এবং ৭৬-২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৭ টাকা ২০ পয়সা থেকে ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২০১-৩০০ ইউনিট ব্যবহারে ইউনিটপ্রতি মূল্য ৭ টাকা ৫৯ পয়সা থেকে ৯ টাকা ১০ পয়সা, ৩০১-৪০০ ইউনিটে ৮ টাকা ২ পয়সা থেকে ৯ টাকা ৬২ পয়সা, ৪০১-৬০০ ইউনিটে ১২ টাকা ৬৭ পয়সা থেকে ১৫ টাকা ১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে ১৪ টাকা ৬১ পয়সা থেকে ১৭ টাকা ৩৫ পয়সা করা হয়েছে।
প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহারের সম্ভাবনার খবর বিদ্যুতের মূল্যবৃদ্ধির মধ্যেই গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
/ডিবিটেক/ডিপিও/ ইকে/
এ এইচ এম বজলুর রহমান ২১ অক্টোবর, ২০২৬
মুহাম্মদ মুস্তফা হুসাইন ১০ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Oct 24, 2026
Sep 24, 2026
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Total Vote: 44
হ্যা
Total Vote: 57
আশীর্বাদ

