৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৭ জুন থেকে মেট্রোরেলের চলাচলের সময় রাতে আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
৩ জুন, বুধবার রাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দফতর সূত্রে প্রকাশ, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। তবে অতিরিক্ত সময়ের জন্য নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
সূত্র আরও জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি শেষ। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এক-দুই দিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
বর্তমানে উত্তরা থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথমে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরে পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত যাত্রীসেবা চালু হলে উত্তরা থেকে মতিঝিল রুটে পূর্ণাঙ্গ সেবা শুরু হয়। তবে কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।
/ডিবিটেক/ডিপিএইচএন/এমইউআইএম/
এ এইচ এম বজলুর রহমান ২১ অক্টোবর, ২০২৬
মুহাম্মদ মুস্তফা হুসাইন ১০ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Total Vote: 44
হ্যা
Total Vote: 57
আশীর্বাদ

