জুলাইয়ে আসছে ‘অ্যাভাটার লেজেন্ডস’ ফাইটিং গেম
অ্যানিমেশন সিরিজ ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ ও ‘দ্য লেজেন্ড অব কোররা’র ভক্তদের জন্য সুখবর। ‘অ্যাভাটার লেজেন্ডস: দ্য ফাইটিং গেম’ নামের এই দ্বিমাত্রিক ফাইটিং গেমটি আগামী ২ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। গেম ডেভেলপার গেমপ্লে গ্রুপ ইন্টারন্যাশনাল নতুন ট্রেলার ও গেমের মূল্য ২৯.৯৯ ডলার ঘোষণা করেছে। খবর এনগ্যাজেট।
গেমটিতে ১২টি চরিত্র থাকবে, যেখানে দুই সিরিজের নায়ক ও খলনায়ক উভয়কেই পাওয়া যাবে। ডেভেলপার জানিয়েছে, প্রতিটি চরিত্রের জন্য ৯০০টির বেশি হাত-আঁকা ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা গেমটিকে টেলিভিশন সিরিজের মতো দেখাবে।
গেমটিতে ক্যাজুয়াল ও র্যাংকড উভয় ধরনের ম্যাচ থাকবে। খেলোয়াড়দের মধ্যে মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করতে রোলব্যাক নেটকোড ব্যবহার করা হবে এবং পিএস৫, এক্সবক্স সিরিজ এক্স/এস, নিনটেন্ডো সুইচ ২ ও পিসিতে ক্রসপ্লে সাপোর্ট থাকবে।
গেমটিতে একক খেলোয়াড়ের জন্য স্টোরি মোড এবং ‘নেভার বিফোর সিন আর্ট’ সম্বলিত গ্যালারি মোডও থাকবে। প্রি-অর্ডার শুরু হয়েছে। সাধারণ সংস্করণের মূল্য ২৯.৯৯ ডলার। ডিলাক্স সংস্করণের মূল্য ৫৯.৯৯ ডলার, যেখানে থাকছে ডিজিটাল আর্ট বুক, মিউজিক সাউন্ডট্র্যাক, এক্সক্লুসিভ এইচইউডি এবং ইয়ার ১ পাস, যাতে ভবিষ্যতে মুক্তি পাওয়া আরও পাঁচটি চরিত্র থাকবে।
প্রি-অর্ডার করলে আপ্পার জন্য সামুরাই স্কিন, এক্সক্লুসিভ কালার এবং ইয়ার ১ পাসের চরিত্র নির্বাচনে ভোট দেওয়ার সুযোগও থাকবে।
ডিবিটেক/বিএমটি



