মিরপুরে অস্ত্র মামলায় জামিনে বেরিয়ে ফের অস্ত্রসহ চাঁদাবাজ গ্রেফতার
ঢাকা: রাজধানীর মিরপুরে পুলিশের সিগন্যাল অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারদের মধ্যে একজন অস্ত্র মামলায় ২০২৫ সালে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে বেরিয়ে ফের অবৈধ অস্ত্র নিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের […] The post মিরপুরে অস্ত্র মামলায় জামিনে বেরিয়ে ফের অস্ত্রসহ চাঁদাবাজ গ্রেফতার first appeared on Sarabangla |

ঢাকা: রাজধানীর মিরপুরে পুলিশের সিগন্যাল অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারদের মধ্যে একজন অস্ত্র মামলায় ২০২৫ সালে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে বেরিয়ে ফের অবৈধ অস্ত্র নিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
গ্রেফতার দুজন হলেন- মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম। গ্রেফতারের সময় মশিউল আজম অরিনের দেহ তল্লাশি করে ১টি সচল বিদেশী পিস্তল ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
হাসান মোহাম্মদ নাছের বলেন, আজ বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১১ এর মেট্রো স্টেশনে চেকপোস্ট চলাকালীন সময়ে সন্দেহজনক একটি মোটর সাইকেল আরোহীদ্বয়কে থামার জন্য সিগনাল দেওয়া হয়। এসময় তারা পুলিশের সিগন্যাল অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ও বড় ধরনের চাঁদাবাজ জরিত আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে অপরাধী হলো মুখ্য। তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায় নি। তবে তারা আরও কয়েকজন চাঁদাবাজদের নাম প্রকাশ করেছে, যাদের হয়ে মূলত চাঁদার কাজগুলো করে।
পূর্বে কারও নামে অপরাধের রেকর্ড আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ২০২৫ সালের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছিল ডিবি মিরপুর বিভাগ। এরপর সে জামিনে বেরিয়ে আজ আবারও অন্ত্রসহ গ্রেফতার হলো। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ অন্যান্য জেলায় ডাকাতি, দস্যুতাসহ মোট ৯টি মামলা রয়েছে। অপর আসামি শান্ত ইসলামের বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ অন্যান্য জেলায় ডাকাতি, দস্যুতাসহ মোট ৩টি মামলা রয়েছে।
ডিসি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিধিক মোতাবেক আদালদে সোপর্দ করা হবে।
The post মিরপুরে অস্ত্র মামলায় জামিনে বেরিয়ে ফের অস্ত্রসহ চাঁদাবাজ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





