খুলনায় আইজিপির সফরের মধ্যেই একদিনে ২ জন গুলিবিদ্ধ

খুলনা: খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সফরের মধ্যেই দুইজন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় খুলনার তেরখাদা উপজেলায় ও সন্ধ্যায় মহানগরীতে এ পৃথক দু’টি গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন খুলনার তেরখাদা উপজেলার যুবদল নেতা রামীম বিশ্বাস (৩২) ও নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা আকাশ কুণ্ডু (৪৫)। জানা গেছে, তেরখাদার পারহাজীগ্রামের বাসিন্দা […] The post খুলনায় আইজিপির সফরের মধ্যেই একদিনে ২ জন গুলিবিদ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Enter

খুলনায় আইজিপির সফরের মধ্যেই একদিনে ২ জন গুলিবিদ্ধ
২৪ অক্টোবর, ২০২৬ ২৩:০০  

খুলনা: খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সফরের মধ্যেই দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় খুলনার তেরখাদা উপজেলায় ও সন্ধ্যায় মহানগরীতে এ পৃথক দু’টি গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন খুলনার তেরখাদা উপজেলার যুবদল নেতা রামীম বিশ্বাস (৩২) ও নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা আকাশ কুণ্ডু (৪৫)।

জানা গেছে, তেরখাদার পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে ও ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রামীম বিশ্বাস ওই এলাকার খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাঁজরে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে মুদি দোকান ব্যবসায়ী আকাশ কুণ্ডু দোকান পরিচালনা করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুই অজ্ঞাত ব্যক্তি গাছতলা মন্দিরের সামনে আসে। এ সময় তারা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুই ঘটনায় আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post খুলনায় আইজিপির সফরের মধ্যেই একদিনে ২ জন গুলিবিদ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.