নোটবুকএলএম ভিডিও ও অডিও ওভারভিউতে এখন ৮০ ভাষার সমর্থন

নোটবুকএলএম ভিডিও ও অডিও ওভারভিউতে এখন ৮০ ভাষার সমর্থন
২৬ আগষ্ট, ২০২৫ ১৩:২৫  
২৬ আগষ্ট, ২০২৫ ১১:২৬  

গুগল ঘোষণা করেছে যে নোটবুকএলএম-এর ভিডিও ওভারভিউ ফিচার এখন ৮০টি ভাষায় সমর্থন দেবে, যার মধ্যে ফরাসি, জার্মান, স্প্যানিশ ও জাপানি রয়েছে। সোমবার প্রকাশিত এই আপডেটে অডিও ওভারভিউ ফিচারও উন্নত করা হয়েছে, যাতে ইংরেজি ছাড়া অন্য ভাষাতেও আরও বিস্তারিত সারসংক্ষেপ পাওয়া যাবে। খবর টেকক্রাঞ্চ।

গত মাসে চালু হওয়া ভিডিও ওভারভিউ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নোট, পিডিএফ ও ছবি থেকে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। প্রথমে শুধুমাত্র ইংরেজিতে সীমাবদ্ধ থাকলেও এবার বিশ্বব্যাপী ব্যবহারকারীরা পছন্দের ভাষায় এটি ব্যবহার করতে পারবেন।

গুগল জানায়, আপডেটগুলো আজ থেকেই কার্যকর হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে সবার জন্য উন্মুক্ত হবে।

ডিবিটেক/বিএমটি