পুলিশের জন্য ব্যাটারিচালিত ‘এসি হেলমেট’

২২ আগষ্ট, ২০২৩ ২১:৪৭  

শহরের যানবাহন নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপত্তায় দিন হোক বা রাত, রোদ থাক কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতেই হয় ট্রাফিক পুলিশদের। সেই ট্রাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ।

পরীক্ষামূলকভাবে ‘এসি হেলমেট’ ব্যবহার শুরু করেছে তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট, যা মাথা যেমন ঠান্ডা রাখছে, তেমনই ধুলা-ধোয়া থেকেও রক্ষা করছে।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই এসি হেলমেটের ওজন ৫০০ গ্রাম। চলে ব্যাটারিতে। একবার চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করে। নয়ডার একটি সংস্থা তৈরি করেছে এই হেলমেট।

তারা জানিয়েছে, পরিবেশ থেকে বাতাস নিয়ে তাকে পরিশুদ্ধ করে হেলমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্য কাজ করে একটি মোটর। পাশাপাশি প্লাস্টিকের হেলমেট রোদ-বৃষ্টি থেকেও মাথা বাঁচাবে।

ডিবিটেক/বিএমটি