পহেলা বৈশাখে কফি আড্ডার ফ্রি সাবস্ক্রিপশন

১৩ এপ্রিল, ২০২০ ১৫:০৩  
পহেলা বৈশাখে ঘরে বসেই বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেয়ার সুযোগ করে দিতে সাস্ক্রিপশন ফ্রি করেছে দেশীয় ফ্রেন্ড ফাইন্ডিং অ্যাপ ‘কফি আড্ডা’। অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি’র প্রধান প্রকৌশলী আশিকুজ্জামান জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখের সারাদিন ‘কফি আড্ডা’য় মোবাইল অপারেটর থেকে সাবস্ক্রিপশন ফ্রি করা হয়েছে। এর ফলে কফি আড্ডার নতুন ডাউনলোডকারীরা তাদের মোবাইল থেকে আনলিমিটেড প্রোফাইল স্যোয়াইপ করতে পারবেন। বন্ধুত্বের অনুরোধ পাঠানোর পাশাপাশি নতুন বন্ধুদের সাথে খরচা ছাড়াই আড্ডা দিতে পারবেন। অ্যাপ ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mcc.coffee