নিউজিল্যান্ডে ডিজিটাল ট্যাক্সের চাপে পড়বে মেটা-গুগল
নিউজিল্যান্ড সরকার তাদের দেশটিতে সেবা প্রদানকারী বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর উপর ট্যাক্সের বোঝা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এসব কোম্পানিগুলো থেকে ডিজিটাল পরিষেবা কর সংগ্রহে চলতি সপ্তাহে নতুন আইন প্রবর্তন করবে দেশটি।
মঙ্গলবার (২৯ আগস্ট) দেশটির অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন জানান, প্রস্তাবিত কর বহুজাতিক কোম্পানির ওপর আরোপ করা হবে। এ প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী ডিজিটাল পরিষেবা থেকে ৮১ কোটি ডলার আয় করে এবং নিউজিল্যান্ড থেকে ২০ লাখ ডলার আয় করে। তবে ২০২৫ সালের আগে নতুন আইনটি কার্যকর করা হবে না এ আইন।
ফ্রান্স ও যুক্তরাজ্যকে অনুসরণের উল্লেখ করে আরও জানান, নিউজিল্যান্ডে ডিজিটাল পরিষেবার আয়ের ওপর ৩ শতাংশ কর প্রয়োগ করা হবে। এ হিসেবে চার বছরে ২২ কোটি ২০ লাখ নিউজল্যিান্ড ডলার আদায় হবে।
ডিবিটেক/বিএমটি







