নতুনভাবে ফিরলো এক্সেলের প্রতিদ্বন্দ্বী ‘লোটাস ১-২-৩’

১ জুন, ২০২২ ০০:১২  
আশির দশকের অন্যতম জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম ‘লোটাস ১-২-৩’। তবে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এক্সেল বাজারে আসার পর সেটি আর বাজারে টিকতে পারেনি। অবশেষ লিনাক্স প্ল্যাটফর্মে নতুনভাবে ফিরে এসেছে সফটওয়্যারটি। দ্য রেজিস্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লোটাস-১-২-৩’-কে লিনাক্স প্ল্যাটফর্মে এনেছেন গুগলের ‘প্রজেক্ট জিরো’র বাগ শিকারী টাভিস অরম্যান্ডি। অরম্যান্ডির এ সাফল্যকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের বিবেচনায় একটি বড় অর্জন হিসেবে আখ্যা দিয়েছে প্রযুক্তি সাইটটি। ইমুলেটেড প্রোগ্রাম হিসেবে নয়, সফটওয়্যারটি মূল সংস্করণই অত্যাধুনিক এক্স৮৬ প্রসেসরভিত্তিক লিনাক্সে আনা হয়েছে। শতভাগ ব্যবহারযোগ্য হলেও সফটওয়্যারটিতে কিছু ঝামেলা এখনও রয়েছে। সেগুলো নিয়ে কাজ করছে অরম্যান্ডি। উল্লেখ্য, লোটাস কিনে নেয়ার পর ২০১৩ সাল পর্যন্ত লোটাসের বিভিন্ন পণ্য বিক্রি করছিলো আইবিএম। সে বছরের জুন মাসে বাজার থেকে লোটাস ব্র্যান্ডটি উঠিয়ে নেওয়ার ঘোষণা দেয় আইবিএম। ডিবিটেক/বিএমটি