জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপর এখন গুরুত্ব দিচ্ছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।
এবার কপ গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।
তবে সোমবারের ওই বৈঠকের তারা কী নিয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। কেবল সম্মেলনস্থলে শেখ হাসিনার সঙ্গে বিল গেটসের বৈঠকের ছবি প্রকাশ করেছে পিআইডি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিল গেটস। ওই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।