গ্যালাক্সি ফোনেও আসছে অ্যান্ড্রয়েড ১৫

৩ মার্চ, ২০২৪ ২১:৪৪  

পিক্সেল ফোনে আগেই এই আপডেট যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এবার স্যামসাং গ্যালাক্সি ফোনেও অ্যান্ড্রয়েড ১৫ আসছে বলে সম্প্রতি জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোন কোন ফোনে এই আপডেট আসবে তা প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটসনাওয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই আপডেট এলে ফোন হবে নতুনের মতো।

সম্প্রতি পিক্সেল ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৫ প্রকাশ করেছে গুগল। তারপর থেকে সবাই অপেক্ষা করছে স্যামসাং ফোনে কবে এই আপডেট আসবে। স্যামসাং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি। শীঘ্রই স্যামসাং তার গ্যালাক্সি ফোনে অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৭.০ আপডেট দেবে।

আগে স্যামসাং কম আপডেট দিত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। জনপ্রিয়তা ও হার্ডওয়্যারের ওপর নির্ভর করে এবার কিছু পুরোনো মডেল আপডেট পেতে পারে।

যেসব গ্যালাক্সি ফোনে আসতে পারে আপডেট:

    Galaxy S সিরিজ: S24 Ultra, S24+, S24, S23 Ultra, S23+, S23, S23 FE, S22 Ultra, S22+, S22, S21 FE, S21 Ultra, S21+ এবং S21

    Galaxy Z সিরিজ: Z Fold 5, Z Flip 5, Z Fold 4, Z Flip 4, Z Fold 3 এবং Z Flip 3

    Galaxy A সিরিজ: A73, A72, A54, A53, A34, A33, A25, A24, A23, A15 5G এবং A14 5G

    Galaxy Tab সিরিজ: Tab S9 FE+, Tab S9 FE, Tab S9 Ultra, Tab S9+, Tab S9, Tab S8 Ultra, Tab S8+ এবং Tab S8

    Galaxy F সিরিজ: F54, F34 এবং F15

    Galaxy M সিরিজ: M54, M34, M53, M33 এবং M15

এই আপডেট ২০২৪ সালের শেষের দিকে বা ২০২৫ সালের প্রথম দিকে আসতে পারে।

ডিবিটেক/বিএমটি