অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন জমা দিয়েছে ইউআইটিএস
শিক্ষার মানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের 'ইন্টেন্ট টু এপ্লাই' জমা দিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। বৃহস্পতিবার বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব ফার্মেসি, ব্যাচেলর অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের জন্য এই আবেদন জমা দেয়া হয়।
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ ইউআইটিএস এর 'ইন্টেন্ট টু এপ্লাই' আবেদনপত্র গ্রহণ করেন।
ইউআইটিএস এর আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন।





