সাজেকে পর্যটকদের ওপর প্রথম গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ: পুলিশ সুপার
রাঙামাটি: জেলার সাজেকে পর্যটকদের ওপর ইউপিডিএফ প্রথম গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ ঘটনায় জেরে নিরাপত্তা বাহিনী পালটা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে, অবরোধকারীদের ইটপাটকেলের আঘাতে সেনাবাহিনী ও পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, আজ সকাল […] The post সাজেকে পর্যটকদের ওপর প্রথম গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ: পুলিশ সুপার first appeared on Sarabangla | Breaking News | Sports

রাঙামাটি: জেলার সাজেকে পর্যটকদের ওপর ইউপিডিএফ প্রথম গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ ঘটনায় জেরে নিরাপত্তা বাহিনী পালটা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে, অবরোধকারীদের ইটপাটকেলের আঘাতে সেনাবাহিনী ও পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, আজ সকাল ৯টার দিকে ২ হাজার ৯শ ৩৩ জন পর্যটক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্টে আনার পথে সাজেক উজোবাজারের পথরোধ করে অবরোধকারীরা। সেখানে এক পর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনী ও পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। পরে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকবাহী গাড়ি এগিয়ে যাওয়ার সময় ইপিডিএফের সশস্ত্রগোষ্ঠী পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি করে।
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীও পালটা গুলি বর্ষণ করে। পর্যটকরা নিরাপদে সরে গেলে সন্ত্রাসীদের সাথে থেমে থেমে গোলাগুলি হয়। বিশেষ করে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান চলবে।
The post সাজেকে পর্যটকদের ওপর প্রথম গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ: পুলিশ সুপার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





