বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে। শিশু ত্বহা ভুজপুর ইউনিয়নের আজিমপুর টিলাপাড়া এলাকার কোরবান আলীর সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোরবান আলী নিজস্ব ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যান। এ সময় তার ৮ […] The post বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু
৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ত্বহা ভুজপুর ইউনিয়নের আজিমপুর টিলাপাড়া এলাকার কোরবান আলীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোরবান আলী নিজস্ব ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যান। এ সময় তার ৮ বছরের ছেলে ত্বহাও বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা হঠাৎ ট্র্যাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। পরবর্তী সময়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

The post বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.