ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধায় প্রাইম ব্যাংক- ইজি পেমেন্ট চুক্তি সই

ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধায় প্রাইম ব্যাংক- ইজি পেমেন্ট চুক্তি সই
২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৭  
২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৯  

নিজেদের ক্রেডিট কার্ডধারীদের কিস্তি সুবিধা চালু করতে (ইএমআই) প্রযুক্তি সেবাদাতা ইজি পেমেন্ট সিস্টেমের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত  প্রাইম ব্যাংক। 

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন খান রাজীব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল চ্যানেলস) এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী; ইজি পেমেন্ট সিস্টেমের লিডস্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. ফাহিম জওয়াদ সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা

২৭ সেপ্টেম্বর, শনিবার ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইজি পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটার সময় ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা পণ্য বা সেবার মূল্য সহজ মাসিক কিস্তিতে (ইএমআই) পরিশোধ করতে পারবেন, যা তাদের আর্থিক চাপ কমিয়ে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে।