২৬ সেপ্টেম্বর আসছে ‘ওয়ানপ্লাস ৭টি’

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২২:১৫  
আগামী অক্টোবরে পিক্সেল ৪ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে গুগল। তবে তার আগেই বাজার মাতাতে প্রস্তুতি নিচ্ছে ওয়ানপ্লাস। সাশ্রয়ী দামের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী ফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছে। খবর দ্য নেক্সট ওয়েব। ওয়ানপ্লাস জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে ‘ওয়ানপ্লাস ৭টি’ সিরিজ। এর আগে আমরা দেখেছি, স্মার্টফোন বা কোনো পণ্য উন্মোচন সাধারণ লোকজন বা গণমাধ্যমের সামনে একটি বিশাল ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার তার ব্যতিক্রম ঘটবে। কারণ শুধুমাত্র লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে উন্মোচন অনুষ্ঠানটি দেখতে পারবে প্রযুক্তিবিশ্ব! ঐদিন স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ওয়ানপ্লাসের ইউটিউব, টুইটার এবং ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে উন্মোচন করা হবে ডিভাইসটি। যদিও নতুন দিল্লী এবং লন্ডনে অফলাইন ইভেন্টের আয়োজন করা হয়েছে। ডিবিটেক/বিএমটি