১৬ দিন ধরে গার্লস ইন আইসিটি উদযাপন করবে বিডিওএসএন

৮ মার্চ, ২০২০ ২০:৫৬  
আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবসকে সামনে রেখে ৮মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত যৌথভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ইএমকে সেন্টার। আয়োজনের মধ্যে রয়েছে নেটওয়ার্কিং সেশন, কোড স্প্রিন্ট সম্পর্কিত কর্মশালা এবং ফেসবুক এর মাধ্যমে বিপণন ও মহিলা উদ্যোক্তাদের জন্য কর্মশালা। ঢাকা সহ খুলনা, রাজশাহী এবং চট্টগ্রামে অবস্থিত ইএমকে সেন্টারের আমেরিকান কেন্দ্র গুলিতে এই অনুষ্ঠানগুলো হবে বলে জানা গেছে। আয়োজক সূত্রমতে, এই সেশনগুলো তরুণ মেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে স্ব-ক্ষমতায়নের পথে পরিচালিত করতে আয়োজিত হচ্ছে। আয়োজনগুলোতে অংশ নেবেন দেশের প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্বগণ যারা দেশের প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও কর্মশালাগুলো মেয়েদের ইনোভেটিভ ক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবার প্রাথমিক দিকগুলো সম্পর্কে হাতে কলমে ধারণা দেবে। আয়োজনগুলো সকল উদ্যোমী নারী, উদ্যোক্তা এবং অন্যান্যদের জন্য উন্মুক্ত থাকবে।