১০ অক্টোবর ১০ম ডিজিটাল আইসিটি মেলা

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪৫  
আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ১০ম ডিজিটাল আইসিটি ফেয়ার। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে ৫দিন ব্যাপী এই মেলায় দেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল তুলে ধরা হবে। প্রথম থেকে ১৪ম তলা পর্যন্ত ২ লক্ষ ২৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে প্রায় ৬৫০টির অধিক প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল এ মেলায় প্রদর্শন করবে। আয়োজক সূত্রে জানাগেছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ড. জামিলুর রেজা চৌধুরী, শেখ ফজলে ফাহিম, মো. হেলাল উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।