শিক্ষার্থীদের নিয়ে এমসিসির আইওটি বুটক্যাম্প

১৫ মার্চ, ২০২০ ১২:১২  
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এমসিসি লি. এর আয়োজনে অনুষ্ঠিত হলো আইওটি বুটক্যাম্প। শনিবার (১৪ মার্চ) এই বুটক্যাম্পে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এমসিসি লি. এর ল্যাবে অনুষ্ঠিত ৭ ঘন্টা ব্যাপী বুটক্যাম্পে আইওটি ডিভাইসের প্রোটোটাইপও নির্মাণ করেন অংশগ্রহণকারীরা। এরআগে জীবন যাপন, উৎপাদন ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়েগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি’র ব্যবহার নিয়ে তারা হাতে কলমে প্রশিক্ষণ লাভ করেন। ক্যাম্পে এমসিসি লি. এর আইওটি নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা, আওটি নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রকৌশলগত দিকগুলোকে তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ প্রস্ততি নিয়ে আলোকপাত করা হয়। আইওটির ইতিহাস, সফল ঘটনা, বাস্তব জীবনে আওটি’র প্রয়োগ, আইওটি নিয়ে কাজ করার প্রয়োজনীয় কমপোনেন্ট, হার্ডওয়ার সেটআপ ও ইনভাইরনমেন্ট তৈরির বিষয়েও জ্ঞান অর্জন করেন শিক্ষার্থীরা।