ম্যাপের জন্য হুয়াওয়ে ডিভাইসে টমটম

২১ জানুয়ারি, ২০২০ ০৫:২৮  
গুগলের সাথে হুয়াওয়ের সম্পর্ক কার্যকরীভাবে ছিন্ন হয়েছে। তবে গুগলের বিকল্প সেবা বা প্রযুক্তি তৈরিতে উঠেপড়ে লেগেছে চীনের কোম্পানিটি। তারই ধারাবাহিকতায় এবার হুয়াওয়ে ফোনে ম্যাপের জন্য ব্যবহার করা হচ্ছে টমটম। খবর এনগ্যাজেট। যেহেতু টমটম একটি নন-আমেরিকান পাার্টনার, তাই তাদের সাথে ব্যবসা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। আর টমটমের মাধ্যমে হুয়াওয়ে ফোনে ম্যাপস, নেভিগেশন এবং ট্রাফিক ডাটা থাকবে। টমটমের পক্ষ থেকে কিছু তথ্য জানালেও, বিস্তারিতভাবে কাজ করেনি। এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি স্যামসাং। ডিবিটেক/বিএমটি