মোবাইল ফিরে পেতে প্রযুক্তিতে আশাবাদী পরিকল্পনা মন্ত্রী

৮ জুন, ২০২১ ১৫:২০  
খোয়া যাওয়া মোবাইল ফেরত পেতে প্রযুক্তিতেই আশাবাদী পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান। ছিনতাই হওয়ার দশম দিন পরও আইফোনটি হাতে পাননি জানিয়ে এমন আশাবাদের কথাই জানান তিনি। মঙ্গলবার(৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন মোবাইল ফিরে পেয়েছেন কি না প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন ‘আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)।’ পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান আরো বলেন,‘তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা (পুলিশ)। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’