মাইক্রোসফটের নতুন প্রশ্নোত্তর ওয়েবসাইট চালু

২ নভেম্বর, ২০১৯ ২১:৪৫  
এই বছরের প্রথম দিকে মাইক্রোসফট যখন এমএসডিএন ম্যাগাজিন প্রকাশ করা বন্ধ করে দেয় তখন কোম্পানির এমএসডিএন এবং টেকনেট ফোরামের ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু হয়। এগুলোতে কোম্পানির এন্টারপ্রাইজ পণ্যগুলো সম্পর্কে অনেক তথ্য থাকতো। তবে সেই চিন্তার শেষ হতে যাচ্ছে। কারণ, মাইক্রোসফট নতুন প্রশ্নোত্তর ওয়েবসাইট চালু করেছে। মাইক্রোসফট কিউঅ্যান্ডএ নামের নতুন ওয়েবসাইটে আগের দুই সাইটের ডাটাবেজ নতুন ওয়েবসাইটে মাইগ্রেট করার পরিকল্পনা করেছে সফটওয়্যার জায়ান্টটি। খবর এনগ্যাজেট। ওয়েবসাইটের বিবরণে বলা হয়েছে, ব্যবহারকারীদের যেকেনো কারিগরি সমস্যার সম্পর্কিত ও সময়মতো উত্তর দেবেন কমিউনিটি বিশেষজ্ঞ এবং মাইক্রোসফট ইঞ্জিনিয়াররা। তবে গ্রাহক হিসেবে কারিগরি সহায়তা এখানে পাওয়া যাবে না। বর্তমানে সাইটটিতে অধিকাংশ বিষয়ই কোম্পানির অ্যাজিউর ক্লাউড প্লাটফর্ম নিয়ে। আগামী কয়েক মাসের মধ্যে আরও বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। ডিবিটেক/বিএমটি