বব ডিলানের লন্ডন কনসার্টেও নিষিদ্ধ থাকছে মোবাইল ফোন
আগামী ১ নভেম্বরে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল, এডিনবরার আশার হলসহ ৬ মিলনায়তনে ১০টি কনসার্টে গাইবেন নোবেলজয়ী মার্কিন সংগীতকার বব ডিলান। ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ ট্যুর শিরোনামের এই ট্যুরে যুক্তরাজ্যের রয়্যাল অ্যালবার্ট হল, এডিনবরার আশার হলসহ ৬ মিলনায়তনে ১০টি কনসার্টে গাইবেন তিনি।
প্রতিটি কনসার্টেই শ্রোতাদের মোবাইল ফোন ব্যবাহার নিষদ্ধ রেখেছে বব ডিলানের যুক্তরাজ্য ট্যুরের অংশীদার হিসেবে যুক্ত রয়েছে টেক ফর্ম ইয়ন্ডার। আয়োজকরা জানিয়ছে, দর্শকেরা চাইলেও কনর্সাট মিলনায়তনে নিজেরা মোবাইল ফোন খুলতে পারবেন না। মিলনায়তনের বাইরে নির্ধারিত এলাকায় গিয়ে ফোন ব্যবহার করা যাবে; মিলনায়তনে ঢোকার আগে আবারও ফোন বন্ধ করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে প্রকাশিত ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ অ্যালবামের নামে ২০২১ সাল থেকে ট্যুর করছেন ৮৩ বছর বয়সী এই কিংবদন্তী সংগীতশিল্পী। এই ট্যুরের অংশ হিসেবে ২০২২ সালে লন্ডন, গ্লাসগো ও অক্সফোর্ডে শো করেছেন। সেসব শোতেও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। মূলতঃ কনসার্টের গান যেনো যথেচ্ছ অনলাইনে কেউ আপলোড করতে না পারে সেজন্যই কপিরাইট সুরক্ষায় বিশেষ এই সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





