ফেসবুকে দেয়া যাবে রাজনৈতিক কনটেন্ট!

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৩২  
শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে, প্লাটফর্মটিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা ব্র্যান্ডেড কনটেন্ট প্রকাশ করতে পারবেন। তবে এই কনটেন্ট ‘অ্যাডভার্টাইজিং লাইব্রেরি’ ক্যাটাগরিতে ফেলা যাবে না। খবর রয়টার্স। ফেসবুক জানিয়েছে, রাজনৈতিক ক্যাম্পেইন এবং গ্রুপ এখন থেকে সোশ্যাল মিডিয়াটির ব্র্যান্ডেড কনটেন্ট টুল ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে অন্যরা বুঝতে পারবেন যে কনটেন্টটি ‘পেইড পার্টনারশীপ’ এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র জানান, একাধিক ক্যাম্পেইন সম্পর্কে শোনার পর আমরা সম্মত হয়েছি যে আমাদের প্লাটফর্মে ব্র্যান্ডেড কনটেন্টের মাধ্যমে রাজনৈতিক আলোচনা চালানো সম্ভব। আর তাই আমরা নতুন এই সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুকের ব্র্যান্ডেড কনটেন্ট টুল ব্যবহার করতে হলে রাজনৈতিক ক্যাম্পেইন অথবা গ্রুপকে যথাযথ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ডিবিটেক/বিএমটি