প্রথম প্রান্তিকে বাংলাংলিংকের আয় ১১৬০ কোটি টাকা

১০ মে, ২০২০ ২০:০৯  
বছর ব্যবাধানে চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলালিংকের মোট আয় বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। এই সময়ে আয় করেছে এক হাজার ১৬০ কোটি টাকা। তবে মোবাইল সেবা থেকে আয় বেড়েছে সাড়ে ১৮ শতাংশ। এই সময়ে আয় হয়েছে ২৬৬ কোটি টাকা। এই আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে ডেটার ব্যবহার। প্রান্তিক তুলনায় ডেটা থেকে আয় বেড়েছে ৪২ দশমিক ৮ শতাংশ। বাংলালিংকের মূল কোম্পানি ভিয়নের ওয়েবসাইটে প্রান্তিক ব্যবধানের এই হিসাব প্রকাশ করা হয়েছে। হিসাব অনুযায়ী, বাংলালিংকের প্রতিটি ইন্টারনেট গ্রাহক এখন মাসে এক হাজার ৭১৩ এমবি করে ডেটা ব্যবহার করছেন। এক বছর আগেও যা ছিল মাত্র এক হাজার ২০০ এমবি।তাছাড়া মোট আয় বৃদ্ধি পাওয়ায় গ্রাহক প্রাতি মাসিক আয়ও এক টাকা বৃদ্ধি পেয়ে ১১৩ টাকা হয়েছে।