দেশের উদ্যোক্তাদের কল্যাণে ৪টি সমোঝোতা চুক্তি
স্টার্টআপদের কল্যাণে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে মঙ্গলবার ৪টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের সভাকক্ষে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের উপস্থিতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ, নিজের বলার মতো একটি গল্প এবং দ্য ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যান্ড এন্টরপ্রেনিউরশিপ সেন্টারের সঙ্গে পৃথক এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিডের সাথে চুক্তিতে সই করেন আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা এবং বাকি অন্য ৩টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।
সমোঝোতা স্বারক অনুযায়ী, বিড মহিলা উদ্যোক্তাদের জন্য একটি প্রোগ্রামের আয়োজন করবে যেখানে আইডিয়া প্রকল্প সহোযোগী পার্টনার হিসেবে থাকবে এবং এই প্রোগ্রামটি মহিলা উদ্যোক্তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
কোডারট্রাস্ট এবং আইডিয়া প্রকল্প একে অপরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ফ্রন্টিয়ার টেকনলজিস বিষয়ক গবেষণায় সহায়তার পাশাপাশি বিভিন্ন উন্নয়মূলক প্রোগ্রাম আয়োজন করবে এবং কোডার্স ট্রাস্ট বাংলাদেশ তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করবে যা স্টার্টআপদের বিকাশের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশনটির একটি অত্যাধুনিক ই-ল্যাব রয়েছে যা আইডিয়া প্রকল্প ব্যবহার করার সুযোগ পাবে। একইসাথে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে স্টার্টআপদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে গ্রুমিং, মেন্টরিং এবং ট্রেনিং প্রদান করবে।
দ্য ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যান্ড এন্টরপ্রেনিউরশিপ সেন্টারের সাথে যৌথভাবে রিসার্চ, ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা সংস্কৃতির বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে একসাথে কাজ করবে আইডিয়া প্রকল্প।