থাইল্যান্ডে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

১ অক্টোবর, ২০২৪ ১৩:৩৩  

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল থাইল্যান্ডে ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো তৈরিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ায় ক্রমবর্ধমান ক্লাউড সেবার চাহিদা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তবায়ন সহযোগিতার অংশ হিসেবে এই বিনিয়োগ করা হবে। খবর রয়টার্স।

এই বিনিয়োগের ২০২৯ সাল নাগাদ বার্ষিক গড়ে প্রায় ১৪ হাজার চাকরির সুযোগ তৈরি হবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, গত মে মাসে ক্লাউড সেবার প্রসারে মাইক্রোসফট থাইল্যান্ডে তাদের প্রথম আঞ্চলিক ডেটা সেন্টার তৈরির ঘোষণা দেয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা গুগলের এই বিনিয়োগ সম্পর্কে বলেন, এটি দেশটির ক্লাউড ফাস্ট পলিসির সাথে যথাযথভাবে সম্পর্কিত।

ডিবিটেক/বিএমটি