ঢাকায় শুরু হলো তিন দিনের এসএটিআরসি বার্ষিক সম্মেলন
টেলিকম খাতে টেকসই প্রবৃদ্ধি ও বহুপক্ষীয় অংশীদারিত্বে এর ইতিবাচক সামাজিক প্রভাব নিশ্চিতের লক্ষ্যে সার্কভুক্ত ৯ দেশের অংশগ্রহণে ঢাকার লা মেরিডিয়ানে মঙ্গলবার শুরু হলো তিন দিনের দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২৪তম বার্ষিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে টেলিকম খাতের টেকই উন্নয়ন ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এই খাতের সকল প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেছেন, এই সম্মেলন টেলিকমের মতো বিস্তৃত খাতের উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেবে। ডিজিটাল বৈষম্য ঘুচতে বাংলাদেশ তৃণমূলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়ে শিক্ষা-স্বাস্থ্য-বাণিজ্য সুবিধা জনগণের দোরগোড়ায় নিয়ে এসেছে। এজন্য ৯টি অ্যাকশন প্লান তৈরি করেছে। ব্যবসায় বান্ধব পরিবেশ তৈরিতে এসএটিআরসি অংশীদেশগুলোর মধ্যে টেলিযোগাযোগে বেস্ট প্রাক্টিস বাস্তবায়ন করবে। সুযোগগুলো ভাগাভাগি করে নিয়ে ডিজিটাল সংক্তিকে ভবিষ্যতের জন্য টেকসিই উন্নয়নমূলক অন্তর্ভূক্তিমূলক ও সমতা সৃষ্টিতে অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলেন ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, সম্মেলনটি বাংলাদেশের বিকাশমান রূপান্তরে দারুণ ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশের যে অর্জনগুলো আমরা চাই এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল সংযুক্তি। ২০০৮ সালে সাকুল্যে মোবাইল ব্যবহার করতো ৪ কোটি। ইন্টারনেট ব্যবহারকারী ছিলো সাড়ে ৭ লাখ। তবে এখন তা ১৩ কোটি। দেশের ৯৮ শতাংশ এলাকা ফোরজিতে সংযুক্ত। এখন ৫জি’র জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডিজিটাল সংযুক্তি চমৎকার ভাবে সমন্বিত করে বিটিআরসি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার প্রত্যাশা, আমরা ডিজিটাল সংযুক্তির মাধ্যমে ডিজিটাল ব্যাকবোন তৈরির পাশাপাশি অবশিষ্ট অংশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবো। আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিজ্ঞতা আমরা যেমন নেবো, তেমনি অন্যরাও আমাদের অভিজ্ঞতা নেবে। কেননা বাংলাদেশ এরই মধ্যে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান আলি রেজা পেহলভী সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্যে ডিজিটাল বৈষম্য ঘুচতে টেলিকম এই কাউন্সিল ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান।
স্বাগত বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি’র মহাসচিব ম্যাসানরি কোন্দ। অনুষ্ঠানে এসএটিআরসিএ এর নব নিযুক্ত চেয়ারম্যান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার স্বাগত বক্তব্যে বলেন, দেড় যুগে টেকসই ও উদ্ভাবনী টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে একটি আঞ্চলিক অ্যাকশন প্লান গ্রহণে দুইটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এরই মধ্যে আঞ্চলিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেছে। তার ওপর ভিত্তি করেই সাজানো হয়েছে তিন দিনের কর্মসূচি। ফলে আশা করা যায় কাউন্সিল মিটিং খুবই ফলপ্রসু হবে।







