ঢাকায় পণ্য পরিবহনে ডিএমপির অনুমতি পেল ই-ক্যাব

১১ এপ্রিল, ২০২০ ১৫:৫৯  
বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগী কমিশনার ও আইসিটি বিভাগের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পণ্য পরিবহনে অনুমতি পেলো ই-কমার্স ব্যবসায়ীরা। ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার এই অনুমতি দিয়েছেন। কমিশনারের পক্ষে অনুমতি পত্রে স্বাক্ষর করেছেন অপারেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। ফলে ঢাকার ভেতরে বিনা বাধায় বাইসাইকেল, মোটর বাইক, কাভার্ডভ্যান বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে পারবেন ই-ক্যাব সদস্যভুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।